মেঘলা দিন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা—সবকিছুর সঙ্গেই চাই ঝালমুড়ি। দারুণ এক মসলা মাখানো মুড়ি আর চানাচুর পছন্দ করেন যে কেউ। বাসায় বানানো ঝালমুড়িতে এই মসলা থাকে না বলে স্বাদটাও তেমন হয় না। কেমন হয় যদি দারুণ এই মসলা তৈরির রেসিপি জেনে নেওয়া যায়!

ঝালমুড়ির মসলা তৈরির রেসিপি

যা যা প্রয়োজন 
মৌরি- আধা চা চামচ
আস্ত জিরা- ১ চা চামচ
দারুচিনি- ১ টুকরা
জয়ত্রি- ১ টুকরা
এলাচ- ৪/৫টি
লবঙ্গ- ৪/৫টি
তেল- ১/৪ কাপ
সরিষার তেল- আধা কাপ
পেঁয়াজ বাটা- আধা কাপ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ

প্রণালি
প্যান গরম করে তাতে মৌরি, জিরা, দারুচিনি, জয়ত্রি, এলাচ ও লবঙ্গ ৫ মিনিট হালকা আঁচে ভাজুন। এসময় অনবরত নাড়তে থাকবেন। এরপর চুলা থেকে নামিয়ে টালা মসলা পাটায় বেটে নিন বা ব্লেন্ড করুন। 
প্যানে সয়াবিন ও সরিষার তেল দিন। এতে এক এক করে যোগ করুন আদা বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা। নেড়েচেড়ে মেশান হলুদ, মরিচ গুঁড়া ও লবণ। এরপর গুঁড়া করে মশলাগুলো যোগ করুন।

সূত্রঃইন্টারনেট

Leave a Reply

Close Menu